কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান কী কী কাগজ লাগবে নতুন এনআইডি পেতে মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি যেসব তথ্য ভুলেও এআইকে দেবেন না যেসব মাদ্রাসার জন্য এই কড়া বার্তা মাথায় হাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ক্যারিয়ার শেষ ৩ তারকা ক্রিকেটারের! জানানো হলো শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ পথ পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান কী কী কাগজ লাগবে নতুন এনআইডি পেতে মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি যেসব তথ্য ভুলেও এআইকে দেবেন না যেসব মাদ্রাসার জন্য এই কড়া বার্তা মাথায় হাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ক্যারিয়ার শেষ ৩ তারকা ক্রিকেটারের! জানানো হলো শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ পথ পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী
জীবনযাপন

মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি

মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি

বিনোদন ডেস্ক : ফের সংসার ভাঙার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই এ খবর নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।

ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন। জীবনের নিজস্ব গতিপথ রয়েছে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।

প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।