কুমিল্লা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানালো বিক্ষুব্ধ ছাত্র-জনতা আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি : প্রধানমন্ত্রী দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান রাজধানীতে বিএনপির কার্যালয়ে আগুন ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানালো বিক্ষুব্ধ ছাত্র-জনতা আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি : প্রধানমন্ত্রী দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান রাজধানীতে বিএনপির কার্যালয়ে আগুন
জীবনযাপন

পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু

পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন ২০ বছর বয়সী শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে কলেজের একটি ভ্যানে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর দেয়া অভিভাবকের ফোন নম্বরেও যোগাযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তবে শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কোনো বক্তব্য দিতে রাজি হননি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।