কুমিল্লা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের একটি বিশেষ টিম গঠন করলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসা জন্য জরুরি নির্দেশনা জারি ৬৬ হাজার টাকায় বিক্রি হলো বিশাল এই পাঙাশ মাছটি এবার পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের একটি বিশেষ টিম গঠন করলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসা জন্য জরুরি নির্দেশনা জারি ৬৬ হাজার টাকায় বিক্রি হলো বিশাল এই পাঙাশ মাছটি এবার পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম
জীবনযাপন

গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের

গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টিকারীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

তবে এ কারণে জেলার সব মানুষকে শাস্তি দেওয়া ‘অমানবিক ও বিপজ্জনক চিন্তা’ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আসিফ নজরুল।

পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মসূচি এবং স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও।

গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা চালানো হয়। মুকসুদপুর থানায় থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রি অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় জনপ্রতিনিধিদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের বাড়ি এবং তার মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

ধারাবাহিক এই সহিংসতার প্রভাব পড়েছে আর্থিক সেবা খাতে। বিশেষ করে মোবাইল আর্থিক সেবার এজেন্ট পয়েন্টগুলোতে কর্মীদের যাতায়াত ও কার্যক্রম ব্যাহত হওয়ায় টাকা পাঠানো এবং উত্তোলনে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও এ সেবার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে।

এদিকে নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার। একই সঙ্গে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালু করতে আরও সময় লাগবে। এদিকে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।