কুমিল্লা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সাত উইকেট, ১৪৯ বছরের ইতিহাসে অবিস্মরণীয় এক কীর্তি বাসা ভাড়া নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য বড় সুখবর রাজধানীর পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সাত উইকেট, ১৪৯ বছরের ইতিহাসে অবিস্মরণীয় এক কীর্তি বাসা ভাড়া নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য বড় সুখবর রাজধানীর পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু
জীবনযাপন

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 minutes আগে


ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম

এমটিনিউজ ডেস্ক : ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। চাহিদা অনুযায়ী নগদ ডলারের সরবরাহ না থাকায় গত দুই দিন ধরে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সায়। অথচ মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে ১৩০ টাকা ৫০ পয়সার কম দামে নগদ ডলার মিলছে না। এর আগে গত মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগেও প্রতি ডলার কেনাবেচা হয়েছে ১২৮ টাকার আশপাশে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। অন্যদিকে আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও সংকুচিত হয়েছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভাষ্য, ব্যাংক থেকে চাহিদামতো নগদ ডলার না পাওয়ায় অনেক গ্রাহক খোলাবাজারের ওপর নির্ভর করছেন। এতে সরবরাহ কম থাকার বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দাম আরও বাড়ছে।

ব্যবসায়ীরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে নগদ ডলারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে খোলাবাজারে দামের ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।