কুমিল্লা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা ঢাকা কর অঞ্চল ২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন এক ঐতিহাসিক ও বিরল ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের একটি বিশেষ টিম গঠন করলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা ঢাকা কর অঞ্চল ২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন এক ঐতিহাসিক ও বিরল ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের একটি বিশেষ টিম গঠন করলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনযাপন

টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন

ইডিটর | প্রকাশিত হয়েছে 13 minutes আগে


টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন

টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় বাহিনীটির পক্ষ থেকে করা মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের মো. আরিফুল ইসলাম ও বিজিবির মো. শুকুর আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৮ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পরে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।

এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের অভিযোগ করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

মামলার ক্ষয়ক্ষতির বিবরণ অনুযায়ী, অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও থানা ভবন, ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন সম্পত্তির ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই দিন সংঘটিত সহিংসতার আরেক ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিলফা খালেক বাজার এলাকায় সংঘবদ্ধ একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেআইনিভাবে জড়ো হয়। এ সময় সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে বিজিবি সদস্য ও সাধারণ মানুষ আহত হন। একই সঙ্গে সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

তবে হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা কোনো মামলাতেই এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।