কুমিল্লা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
পাহারাদার ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নিহত ৭৪ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা ঢাকা কর অঞ্চল ২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন এক ঐতিহাসিক ও বিরল ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের পাহারাদার ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নিহত ৭৪ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা ঢাকা কর অঞ্চল ২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও আগুন, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন এক ঐতিহাসিক ও বিরল ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বা আসিফ নজরুলের
জীবনযাপন

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

ইডিটর | প্রকাশিত হয়েছে 9 minutes আগে


স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

এমটিনিউজ ডেস্ক : এক দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। ঘোষিত নতুন দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে বা অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।