কুমিল্লা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা! দাগনভূঞায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া পোশাক খাতের ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো, বেশির ভাগ দিয়েছে ভারতকে তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব— ছাত্র সংসদ নেতাদের ডা. শফিকুর যে নতুন হিসাবনিকাশ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে : বিবিসির প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ স্ট্যাটাসের ২০ মিনিট পর মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, তারপর… যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা! দাগনভূঞায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া পোশাক খাতের ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো, বেশির ভাগ দিয়েছে ভারতকে তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব— ছাত্র সংসদ নেতাদের ডা. শফিকুর যে নতুন হিসাবনিকাশ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে : বিবিসির প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ স্ট্যাটাসের ২০ মিনিট পর মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, তারপর… যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
জীবনযাপন

সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 hours আগে


সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ

এমটিনিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে ডিসেম্বর মাসে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। ১৮ ও ১৯ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার খোলা থাকবে অফিস। এই দিন ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

তবে টানা চার দিনের ছুটির এই সুযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এই অবকাশ পাবেন।

অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না।

ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও এক রকম নয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।