কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি
জীবনযাপন

আজ আবার স্বর্ণের দামে বড় উত্থান

ইডিটর | প্রকাশিত হয়েছে 14 hours আগে


আজ আবার স্বর্ণের দামে বড় উত্থান

আজ আবার স্বর্ণের দামে বড় উত্থান

আন্তর্জাতিক ডেস্ক : তলানিতে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে জোরালো পুনরুদ্ধার দেখা গেছে। সাম্প্রতিক বড় পতনকে কাজে লাগিয়ে কম দামে কেনার প্রবণতা এবং আগের কেনাবেচার হিসাব গুটিয়ে নেওয়ার কারণে মূল্যবান এই ধাতু দুটির বাজার আবার চাঙা হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেশি থাকা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় এই উত্থান কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। ওই দিন যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার হয়েছে। অন্যদিকে এক আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উঠেছে। লাইভমিন্টের খবর অনুযায়ী, ভারতের এমসিএক্স বাজারে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা কমেছে। এর ফলে স্বর্ণ ও রুপা বিক্রির চাপও কমে গেছে। কম দামে পাওয়ার আশায় মানুষ কিনতে শুরু করায় দাম বাড়ছে। কিন্তু গত অক্টোবরে আমেরিকায় মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছানো এবং অর্থনীতির গতি ধারণার চেয়ে ভালো থাকায় সেখানে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণ বা রুপার মতো জিনিসে মানুষের বিনিয়োগের আগ্রহ কমে যায়।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ মনে করেন, সামনের কিছুদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ না করে অল্প অল্প করে কেনাই এখন ভালো হবে। কারণ দাম এখনই অনেকদিন ধরে বাড়তে থাকবে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র: লাইভমিন্ট



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।