কুমিল্লা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু কচুয়া থেকে চায় ভিকারুননিসা! চায় আইডিয়াল স্কুল! চায় মনিপুর, শাহিন স্কুল! বুঝলেন তো?’ খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ডোনাল্ড ট্রাম্প আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু কচুয়া থেকে চায় ভিকারুননিসা! চায় আইডিয়াল স্কুল! চায় মনিপুর, শাহিন স্কুল! বুঝলেন তো?’ খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ডোনাল্ড ট্রাম্প
জীবনযাপন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এমটিনিউজ ডেস্ক : এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর শনিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।