কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্থানীয় ও আঞ্চলিক প্রশাসন।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে স্পেনের তোলোদো প্রদেশের মোরা, ওরগাজ এবং উরদা গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেললাইনে রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেনফে’-এর একটি এভিই ট্রেন সামনে থাকা বেসরকারি সংস্থা ‘ইরিও’-এর একটি ট্রেনের পেছনের অংশে সজোড়ে ধাক্কা দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরিও ট্রেনটি লাইনে থেমে বা অত্যন্ত ধীরগতিতে চলছিল। দুর্ঘটনার তীব্রতায় ইরিও ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ের ঢাল বেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ১৬টি অ্যাম্বুলেন্স এবং ৩টি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের রাজ্য সরকার তাত্ক্ষণিকভাবে জরুরি আপদকালীন পরিকল্পনা সক্রিয় করেছে। বিশাল উদ্ধার তৎপরতার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সমস্ত দ্রুতগতির ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত। তিনি পরিবহন মন্ত্রী এবং স্থানীয় প্রাদেশিক প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিহতদের স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা, ভালোবাসা ও পূর্ণ সংহতি জ্ঞাপন করেছেন। সূত্র: এরাউন্ড প্রাগ



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।