কুমিল্লা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গাজীপুর কর অঞ্চলে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়ে এবার বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গাজীপুর কর অঞ্চলে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়ে এবার বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু
জীবনযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর

এমটিনিউজ ডেস্ক : নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীতে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে একজন কর্মীর যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে।

বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর খরচও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

নুরুল হক বলেন, নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হলে দুই থেকে চার দিনের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করে কর্মীরা যেতে পারবেন। নভেম্বরের ১ তারিখ অথবা প্রথম সপ্তাহে ফ্লাইট চালু হতে পারে।

তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে মেডিকেল পরীক্ষার অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হচ্ছে। ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষ তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ নিজ নিজ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। মেডিকেল পরীক্ষার খরচও নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনা হয়েছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করতে আরো কিছুটা সময় লাগবে। তবে নভেম্বর থেকে কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, মালয়েশিয়ার অনুমোদিত ৩৩৮টি বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) জমা দেওয়া হয়েছে।    

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের নির্ধারিত ব্যবস্থা এফডব্লিউসিএমএস এবং বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট সেবার মাধ্যমে এসব চাহিদাপত্র জমা দেওয়া হচ্ছে।

তবে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া কোনো চাহিদাপত্র গ্রহণযোগ্য হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, চাহিদাপত্র সত্যায়নের পাশাপাশি কর্মীদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। কোন কোন মেডিকেল কেন্দ্রে পরীক্ষা করা যাবে, তা দুই দেশের আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

অনুমোদনহীন মেডিকেল কেন্দ্রে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, মেডিকেল পরীক্ষা শুরুর বিষয়ে সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। অনুমোদিত কেন্দ্রের বাইরে পরীক্ষা না করতে কর্মীদের সতর্ক থাকতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।