কুমিল্লা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়ে এবার বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু কচুয়া থেকে চায় ভিকারুননিসা! চায় আইডিয়াল স্কুল! চায় মনিপুর, শাহিন স্কুল! বুঝলেন তো?’ অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়ে এবার বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আগামীকাল যেসব এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না এই মুহূর্তে বাড়ছে না ভোজ্যতেলের দাম আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সুখবর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৫০ জনের মৃত্যু কচুয়া থেকে চায় ভিকারুননিসা! চায় আইডিয়াল স্কুল! চায় মনিপুর, শাহিন স্কুল! বুঝলেন তো?’
জীবনযাপন

এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

এমটিনিউজ ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

এ দিন সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপার তাকে জানিয়েছেন। ওই সময় দায়িত্ব পালনকারী টহল দল কিংবা আশপাশের থানার পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এমন কিছু পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে মিছিলের সামনের সারিতে রয়েছেন কয়েকজন। মিছিলে ৩৫ থেকে ৪০ জন অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ সময় পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের সামনে দিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।

মিছিলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

মিছিলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে করা হয়েছে বলে জানা গেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।