প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। ‘ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার’ পদে জনবল নেবে বোর্ডটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয়ের নাম : প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিষ্ঠান : বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড
পদের সংখ্যা : ১ পদে ২ জন
কর্মস্থল : ঢাকা
চাকরির ধরন : অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।বয়স: ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৪৮ বছর।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১৬৮ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের এই https://basb.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর, ২০২৬ ইং তারিখ সকাল ১০টা থেকে শুরু করে ২১ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।