কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়?
জীবনযাপন

টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা

টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা

এমটিনিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। গতকাল শুক্রবার এ দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।