কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়?
জীবনযাপন

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

ইডিটর | প্রকাশিত হয়েছে 53 minutes আগে


গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। 

তিনি বলেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মাঝে থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মিরপুর ১০ ও এর আশেপাশে এলাকায় অভিযানে গ্রেপ্তাররা হলেন বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সব নেতাকর্মীদের ঢাকায় এনেছে। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।