কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়?
জীবনযাপন

বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য

বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য

এমটিনিউজ ডেস্ক : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবারে এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর পর (পরের বছরের পরীক্ষায়) আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপও তৈরি হয় বলে জানান তারা।

এবারের এইচএসসিতে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।