কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? তিনটি নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিকদের আন্দোলন; ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবার গ্রেফতার তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, এখন সেরে উঠছেন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়?
জীবনযাপন

একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩

একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩

‎এমটিনিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ২০২। অর্থাৎ গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাস করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। অন্যদিকে শতভাগ পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। ‎ 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ‎ ‎আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‎ চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। 

এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এর আগে গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

‎এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।