কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি
জীবনযাপন

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কয়েকটি অঞ্চলে রেড অ্যান্ড অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। 

রোববার (১ নভেম্বর) এনসিএমের পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়। মূলত রেড অ্যালার্ট মানে গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট মানে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা।

পূর্বাভাসে হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি লাল সতর্কতা জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য এলাকায় কুয়াশার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

এ ছাড়া নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল ও নর্দার্ন বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।