কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে বড় সুখবর ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোকের ছায়া শেখ হাসিনাকে ঠেকাতে একই পথে বিএনপি-জামায়াত-এনসিপি, প্রয়োজনে কর্মসূচি যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে বড় সুখবর ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোকের ছায়া শেখ হাসিনাকে ঠেকাতে একই পথে বিএনপি-জামায়াত-এনসিপি, প্রয়োজনে কর্মসূচি যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস
জীবনযাপন

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ : রাশেদ খাঁন

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ : রাশেদ খাঁন

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ : রাশেদ খাঁন

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাক শ্রমিক হিসেবে ছদ্মবেশে আন্দোলনে নেমে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে শ্রমিকদের এই আন্দোলনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগে থেকেই ইন্ধন ও উসকানি দিয়ে আসছিল বলেও তিনি দাবি করেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব বিস্ফোরক মন্তব্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনের মূল নেতৃত্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। রাশেদ খানের অভিযোগ অনুযায়ী, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনায় পোশাক শ্রমিক নামধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছে।

নিজের দাবির সপক্ষে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাশেদ খান বলেন, বর্তমানে বিরোধী দল ও ক্ষমতাচ্যুত শক্তি কীভাবে হাত মিলিয়েছে, সারজিসের ফেসবুক পোস্ট তারই একটি জ্বলন্ত প্রমাণ। সারজিস আলমের ওই পোস্টে শ্রমিকদের মজুরি সংক্রান্ত চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে দেখা গেছে। রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেই ক্ষমতাচ্যুত আওয়ামী বলয়কে এভাবে উসকে দিচ্ছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।