কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ ওয়ান ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বেশি লাভজনক কোন স্বর্ণ কেনা, ১৮ নাকি ২২ ক্যারেটের? আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ ওয়ান ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বেশি লাভজনক কোন স্বর্ণ কেনা, ১৮ নাকি ২২ ক্যারেটের? আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া
জীবনযাপন

এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সঙ্গে আজ সকালে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকজন মো. সাইমন নামে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পাশাপাশি সেই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র নিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন তারা বলেও উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ সদস্য মো. সাইমন পল্লবী থানা থেকে সংঘর্ষস্থলে যাচ্ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে চিকিৎসাধীন।

এদিকে সেই রাস্তার কাছের একটি বাসার বারান্দা থেকে পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও ধারণ করেন এক নারী। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। এ সময় মিরপুর-১২ নম্বরে একটি সড়কে কয়েকজন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যান।

আন্দোলনকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিলেন জানিয়ে ওই নারী বলেন, এ সময় পুলিশ সদস্যরা সরে গিয়ে আশপাশে অবস্থান নেন। তবে একজন পুলিশ সদস্যকে বিক্ষোভকারীদের একটি অংশ ঘিরে মারধর শুরু করে। এ সময় আশপাশে আর কোনো পুলিশকে দেখা যায়নি।

ওই নারী উল্লেখ করেন, ‘হেরা পুলিশডারে মাটিত ফালাই দিসে। একজনে বন্দুক ছিনাই নিয়া রাস্তায় ফিইক্কা মাইরা ফালাই দিসে। পরে অনেকে মিইলা ইচ্ছামতো পিডাইসে। ওগোর মধ্যেই আবার কিছু লোকজন পুলিশরে বাঁচাই দিয়া ওই দিক (মিরপুর-১১ মেট্রোর দিকে) পাঠাই দিসে।’

এদিকে ঘটনাস্থলের সুপারশপের এক কর্মীও পুলিশ সদস্যকে মারধরের বিষয়টি দেখেছেন বলে জানান। তিনি বলেন, হঠাৎ কয়েকজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। পরে তারা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যান। এরপর কী ঘটেছে, তা তারা আর দেখতে পারেননি।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, এ বিষয়ে তারা এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে কথা বলতে পারবেন।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা প্রায় সোয়া ১১টা পর্যন্ত পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ চলে। 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। পাশাপাশি যান চলাচল দুই পাশেই স্বাভাবিক।

 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।