কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ ওয়ান ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বেশি লাভজনক কোন স্বর্ণ কেনা, ১৮ নাকি ২২ ক্যারেটের? আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ ওয়ান ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বেশি লাভজনক কোন স্বর্ণ কেনা, ১৮ নাকি ২২ ক্যারেটের? আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া
জীবনযাপন

বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার

বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার

এমটিনিউজ ডেস্ক : ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন জসিম অভিযোগ করেন, দলের অভ্যন্তরে একটি সিন্ডিকেট নিজেদের পছন্দমতো কমিটি গঠন করছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। এর প্রতিবাদেই তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় পদ ছাড়লেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জসিম আরও অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিনা কারণে বহিষ্কার করা হচ্ছে এবং একটি গোষ্ঠী ফেনীর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করেও সমাধান পাননি বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি ফেনীর বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।