কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা মধ্যবর্তী নির্বাচনে হেরে গেল কী ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের? আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান নেতানিয়াহুর বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন মিমি স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা মধ্যবর্তী নির্বাচনে হেরে গেল কী ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের? আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান নেতানিয়াহুর বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন মিমি স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
জীবনযাপন

অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা

অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা

এমটিনিউজ ডেস্ক : ঢাকার হেমায়েতপুর এলাকায় পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর বিকাল ৫ টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা।

মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে আজ দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩ টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।