কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা মধ্যবর্তী নির্বাচনে হেরে গেল কী ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের? আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান নেতানিয়াহুর বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন মিমি স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের অবরোধ প্রত্যাহার করল আন্দোলনরত শ্রমিকরা মধ্যবর্তী নির্বাচনে হেরে গেল কী ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের? আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান নেতানিয়াহুর বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন মিমি স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় বড় পতন নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
জীবনযাপন

ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা

ইডিটর | প্রকাশিত হয়েছে 50 minutes আগে


ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা

ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা

এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা ঘেরাও করে অতর্কিত হামলা চালান শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভেতরে থাকা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। কয়েক দফায় চলা সংঘর্ষে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি আরও আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে গেছে। 

এর আগে সকাল ৯টার দিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সেখানে দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

এর পরপরই এ সড়কের মৌচাক তেলীরচালা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।