কুমিল্লা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার সাভারে সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু ‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার সাভারে সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু ‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম
জীবনযাপন

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এমটিনিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি ঘোষণা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে, অংশ নিতে হবে শিক্ষার্থীদেরও।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া আলাদা আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ফলে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।