কুমিল্লা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার সাভারে সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু ‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার সাভারে সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু ‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম
জীবনযাপন

এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 27 minutes আগে


এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম

এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম

এমটিনিউজ ডেস্ক : তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এরআগে, গত বুধবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।