কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি
জীবনযাপন

‘দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি’

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


‘দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি’

'দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি'

বাসস : এই মুহূর্তে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।

রোববার (২৫ অক্টোবর) আরিফ হোসেন খান বলেন, যেসব ব্যাংক নিরাপত্তার কারণে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করবে।

এর আগে, সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে। তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কিনা- তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।

বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার জন্য ইন্টারনেট ও সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়ার পর জরুরি ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশের সরকার। ত্রুটি ধরা পড়ার খবর সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।