কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির
জীবনযাপন

এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি

ইডিটর | প্রকাশিত হয়েছে 23 minutes আগে


এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি

এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুরে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, উপজেলা বিএনপির কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান অভিযোগ করেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, ফ্যাসিবাদের দোসররা তাদের নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। মুকসুদপুর বাজারে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে রাজপথে থেকে আগুন সন্ত্রাস ও ফ্যাসিবাদের মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আ. বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আ. কাইউম শরিফ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আ. কাইউম মুন্সি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।