কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি
জীবনযাপন

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ?

ইডিটর | প্রকাশিত হয়েছে 11 minutes আগে


বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ?

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে চীন। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এ নিয়ে টানা কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে দেশটি।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে খনি থেকে প্রায় ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এর মধ্যে চীন একাই উৎপাদন করেছে ৩৮৪ দশমিক ৩ টন। বিশ্ব গোল্ড কাউন্সিলের হিসাবে, চীনের উৎপাদন বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ। দেশটির পরেই রয়েছে রাশিয়া। ২০২৫ সালে রাশিয়ায় প্রায় ৩৪২ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে।

তবে উৎপাদনে শীর্ষে থাকলেও ২০২৬ সালে চীনের স্বর্ণ উৎপাদনে কিছুটা কমতি দেখা গেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ৪ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে দেশীয় কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন কমেছে ১৮ দশমিক ৭১ শতাংশ।

অন্যদিকে আমদানি করা কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক ০৫৫ টন স্বর্ণ। সব মিলিয়ে দেশীয় ও আমদানি করা কাঁচামাল থেকে চীনে উৎপাদিত স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশন বলছে, খনিগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার করা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিদর্শন ও সংস্কারকাজের জন্য উৎপাদন বন্ধ থাকায় দেশীয় কাঁচামাল থেকে স্বর্ণ উৎপাদন কমেছে। তবে বিদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর খনি থেকে উৎপাদন বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশের খনিগুলো থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর স্বর্ণ উৎপাদন হয়েছে ৭১ দশমিক ১২৬ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৭৭ শতাংশ বেশি।

উৎপাদনের পাশাপাশি স্বর্ণের বড় ক্রেতাও চীন। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহার হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যবহার বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ।

তবে গয়নার তুলনায় বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। এ সময়ে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন স্বর্ণ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম। অন্যদিকে স্বর্ণের বার ও কয়েন কেনায় ব্যবহার হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ। শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন।

চীনের স্বর্ণবাজারে এই পরিবর্তন থেকে বোঝা যায়, উচ্চ দামের মধ্যেও দেশটির সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার আগ্রহ রয়েছে। তবে স্বর্ণের দাম ওঠানামা করায় বাজারে ঝুঁকিও বাড়ছে। সূত্র: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।