কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই
জীবনযাপন

মসজিদে ইমামতি করার সময় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


মসজিদে ইমামতি করার সময় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

মসজিদে ইমামতি করার সময় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার (৪০) মৃত্যু হয়েছে। নামাজরত অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়ার এই ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের জামায়াতে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। সিজদা বা রাকাত চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। ধর্মপরায়ণ মানুষ হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল।

নিহত শামিম হাওলাদার পেশায় একজন সাধারণ অটোরিকশাচালক ছিলেন। প্রতিদিন অটোরিকশা চালিয়ে অর্জিত আয়ে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে চলত তার সংসার। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে দুই মেয়ে পবিত্র কুরআনের হাফেজা। আকস্মিক এই মৃত্যুতে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।