কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই
জীবনযাপন

‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো' স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিতে দেখা যায়।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলার তিস্তা নদীর পাড়ে আনন্দবাজার এলাকায় মিছিলটি দেখা যায়। স্থানীয়রা জানায়, মিছিল টি ছাত্রলীগ কর্মী আরসাদুলকে নেতৃত্বে দিতে দেখা গেছে।

যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, আনন্দবাজার এলাকার ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মী নিয়ে এ দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি বের হয়। তিস্তা নদীর পাশে রাতের আধারে কিছুক্ষণ মিছিল করে সবাই পালিয়ে যায়। মিছিলের ভিডিওটি আরসাদুল তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। পরে ভিডিওটি ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন আরসাদুল।

এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল সন্ধ্যায় হয়েছে জানতে পারলাম। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্রজনতা হত্যা করে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এখনো ক্ষান্ত হয়নি। অনতিবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আমরা এখনো মিছিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতের আধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।