কুমিল্লা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
ব্রেকিং নিউজ : বিএনপি নেতাকে গুলি এবার স্বর্ণের দামে বড় পতন সরকার তো ক্রসফায়ার চায় না, বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াতের সেক্রেটারি পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… একাধিক রেকর্ড এক ম্যাচেই! তবে কী এবছর স্বর্ণ কেনার সবচেয়ে ভাল সময়? পূর্বাভাসে আগামী বছর দাম যত হতে পারে এবার যে নতুন নিয়ম আনা হলো যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্রেকিং নিউজ : বিএনপি নেতাকে গুলি এবার স্বর্ণের দামে বড় পতন সরকার তো ক্রসফায়ার চায় না, বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াতের সেক্রেটারি পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… একাধিক রেকর্ড এক ম্যাচেই! তবে কী এবছর স্বর্ণ কেনার সবচেয়ে ভাল সময়? পূর্বাভাসে আগামী বছর দাম যত হতে পারে এবার যে নতুন নিয়ম আনা হলো যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
জীবনযাপন

ব্রেকিং নিউজ : বিএনপি নেতাকে গুলি

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


ব্রেকিং নিউজ : বিএনপি নেতাকে গুলি

ব্রেকিং নিউজ : বিএনপি নেতাকে গুলি

এমটিনিউজ ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদশার দোকানের সামনে বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে, বেলা ১১টার পর নগরীর নিরালা আবাসিক এলাকায় এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সালমান নগরীর নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।