কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

যারা ভুলেও খাবেন না ডাবের পানি

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


যারা ভুলেও খাবেন না ডাবের পানি

যারা ভুলেও খাবেন না ডাবের পানি

এক্সক্লুসিভ ডেস্ক : গ্রীষ্মের খরতাপে প্রাণ জুড়াতে কিংবা দেহের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে জাদুকরি এক পানীয় হলো ডাবের পানি। পুষ্টিবিদদের মতে, প্রকৃতির এই অমূল্য দান শরীর চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী। 

এতে থাকা পটাশিয়াম এবং প্রয়োজনীয় সব খনিজ উপাদান দেহের ভেতরের তরল ও ইলেকট্রোলাইটের চমৎকার ভারসাম্য বজায় রাখে। তবে চমৎকার এই পানীয়টি কিন্তু সবার জন্য সমানভাবে উপকারী নয়। নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতা থাকলে ডাবের পানি খাওয়ার বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

কিডনির সমস্যা থাকলে: ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে। তারা ডাবের পানি খাবেন না।

ডায়াবেটিস থাকলে কতটা খাবেন: ডাবের পানি প্রাকৃতিক পানীয় হলেও এতে শর্করা থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি পান করার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। একসঙ্গে বেশি ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

অ্যালার্জি থাকলে কী করবেন: ডাবে কারো কারো অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। কারো অ্যালার্জি থাকলে ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।