কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা
জীবনযাপন

১৫ ডিগ্রিতে তাপমাত্রা, পঞ্চগড়ে জাঁকিয়ে নামতে শুরু করেছে শীত

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


১৫ ডিগ্রিতে তাপমাত্রা, পঞ্চগড়ে জাঁকিয়ে নামতে শুরু করেছে শীত

১৫ ডিগ্রিতে তাপমাত্রা, পঞ্চগড়ে জাঁকিয়ে নামতে শুরু করেছে শীত

এমটিনিউজ ডেস্ক : হিমালয়ের কোলঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। সারা দিন রোদের মিষ্টি হাসিতে দিনটি উষ্ণ থাকলেও সূর্য ডুবতেই হাওয়া বদলে যাচ্ছে। চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়, আর সেই সঙ্গে রাতের নিরবতা চিরে বইছে হিমেল হাওয়া। প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে! মাত্র এক দিনের ব্যবধানেই জেলার তাপমাত্রা কমে গেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের ঘন কুয়াশায় আচ্ছন্ন বাতাসে তখন জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকাল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।