কুমিল্লা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

মারা গেছেন চিত্রনায়িকা পপির মা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


মারা গেছেন চিত্রনায়িকা পপির মা

মারা গেছেন চিত্রনায়িকা পপির মা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে পপির মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে পপির গ্রামের বাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষ করার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে জীবনযাপন করছেন। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। 

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।