কুমিল্লা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
কখন শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জামায়াতের গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ ধেয়ে আসছে বৃষ্টি বলয়, মানুষকে সতর্ক থাকার পরামর্শ নতুন করে উত্তেজনা, ভারতের কয়েক কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে নতুন ব্যবস্থা চালু ভোট গণনা যত বাড়ছে, তত কমছে নেতানিয়াহুর ভোট যেভাবে সহজেই বাতিল করতে পারবেন আপনার টিন সার্টিফিকেট কখন শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জামায়াতের গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ ধেয়ে আসছে বৃষ্টি বলয়, মানুষকে সতর্ক থাকার পরামর্শ নতুন করে উত্তেজনা, ভারতের কয়েক কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে নতুন ব্যবস্থা চালু ভোট গণনা যত বাড়ছে, তত কমছে নেতানিয়াহুর ভোট যেভাবে সহজেই বাতিল করতে পারবেন আপনার টিন সার্টিফিকেট
জীবনযাপন

নতুন করে উত্তেজনা, ভারতের কয়েক কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


নতুন করে উত্তেজনা, ভারতের কয়েক কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা

নতুন করে উত্তেজনা, ভারতের কয়েক কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ চলার মধ্যেই হিমালয় সীমান্তে নতুন করে উত্তেজনার খবর সামনে এসেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার দাবি, চলতি বছরের শুরুর দিকে বিতর্কিত সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক চীনা সেনা ফিরে এসে ভারতের দাবি করা ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে তাঁবু স্থাপন করে। তার এ বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর সম্প্রতি রাজস্থানে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে ভারত ও চীনের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে এবং তা অব্যাহত রয়েছে।

কাপুরের ভাষ্য অনুযায়ী, গত জুলাইয়ে এসব ঘটনার সূত্রপাত হয়। শুরুতে দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থান থেকে সরে গেলেও কয়েক দিন পর চীনা সেনারা আরও বেশি সংখ্যায় ফিরে আসে। পরে তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি নিয়ে ভারতের ধারণা অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ভেতরে তাঁবু স্থাপন করে।

সক্রিয় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য বিরল। সাধারণত সীমান্তসংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বক্তব্য দেয়। ফলে কাপুরের মন্তব্য দেশটির রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা দুই দেশের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করলেও এর সুনির্দিষ্ট সীমানা অনেক জায়গায় নির্ধারিত নয়। পাহাড়, নদী, হ্রদ ও তুষারাবৃত চূড়ার কারণে সীমান্ত চিহ্নিত করাও কঠিন।

অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে বেইজিং। তবে নয়াদিল্লি বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। ভারতের বক্তব্য, অরুণাচল প্রদেশ দেশটির অবিচ্ছেদ্য অংশ।

১৯৬২ সালে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল। এরপরও সীমান্তের বড় একটি অংশের সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন এলাকায় দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসে, যা কখনো সংঘর্ষ ও কূটনৈতিক উত্তেজনার কারণ হয়।

সর্বশেষ বড় ধরনের সংঘাত ঘটে ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায়। ওই সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন এবং চীনের চার সেনা নিহত হন। ১৯৭৫ সালের পর সেটিই ছিল দুই দেশের সেনাদের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।