কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে মারা গেলেন স্ত্রীও

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে মারা গেলেন স্ত্রীও

স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে মারা গেলেন স্ত্রীও

এমটিনিউজ ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ট্রোকে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় সকালে স্বামীর মৃত্যুর পর বিকালে মারা যান স্ত্রী।

মৃত মোহাম্মদ আলী ওরফে মুহাম মিস্ত্রি (৫৭) ওই এলাকার মো. আলিম উদ্দিনের মেজো ছেলে এবং সেলিনা খাতুন (৪৬) মুহাম মিস্ত্রির স্ত্রী।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার বন্দগোয়ালীয়ার স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের মেজো ছেলে মোহাম্মদ আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে হঠাৎই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে একই দিন বিকালে সেলিনা খাতুন স্ট্রোকজনিত কারণে মারা যান বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

মাগরিবের নামাজের পর মৃত স্বামী-স্ত্রীর জানাজা বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় এবং মৃতের আত্মীয়স্বজনের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। সেলিনা খাতুনের বাবার বাড়ি তারাটি ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায়।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাঈদ জামান জানান, মোহাম্মদ আলী একজন নম্র-ভদ্র মানুষ ছিলেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত ভালো মনের অধিকারী। এলাকায় তাদের দুজনের অনেক সুনাম রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে শুনেছি এবং তাদের দুজনই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।