কুমিল্লা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস, আগুন জ্বলছে দাউ দাউ করে

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস, আগুন জ্বলছে দাউ দাউ করে

কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস, আগুন জ্বলছে দাউ দাউ করে

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস। গ্যাস বা ম্যাচ লাইট ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এই পাম্পটিকে নিয়ে এলাকার মানুষদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটি পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেওয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী প্রায় এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান। গত এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতুহলবশত কামরুল শেখ বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনা চারিদিক ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন।

বৃহস্পতিবার ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে গিয়ে উৎসুক মানুষদের ভিড় দেখা গেছে। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝে মাঝেই সাবমারসিবল পাম্পটি চালিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে। উৎসুক এসব মানুষ দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন।

হার্ডওয়ার ব্যবসায়ী কামরুল শেখ ভাসাই বাজার এলাকার রব শেখের ছেলে। তিনি বলেন, বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেওয়ার জন্য গত এক বছর আগে ২৮০ ফুট গভীরের এই সাবমারসিবল পাম্পটি আমি বসেছি। গত এক সপ্তাহ ধরে পানি খুব কম ওঠায় গত বুধবার রাতে আমি পাম্পটির পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক মানুষ জন আমার দোকানের সামনে এসে ভিড় জমান।

এলাকার যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে আমরা সকালে এখানে দেখতে এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই একটি বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা করে দেখুক। সত্যিই এখানে মাটির নিচে গ্যাস আছে কিনা। সত্যিই এখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি আমি জানার পরে ওই এলাকার তহশীলদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তার তথ্যানুযায়ী প্রাথমিকভাবে আমি এটির সত্যতা পেয়েছি। আগামী দিন শুক্রবার আমি ঘটনাস্থলে যাবো। খোঁজ খবর নিয়ে এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।