কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ব্যালন ডি’অর জয়ীদের মধ্যে সেরাকে বেছে নেওয়ার ভোটে হেরে গেলেন মেসি

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


ব্যালন ডি’অর জয়ীদের মধ্যে সেরাকে বেছে নেওয়ার ভোটে হেরে গেলেন মেসি

ব্যালন ডি’অর জয়ীদের মধ্যে সেরাকে বেছে নেওয়ার ভোটে হেরে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন রোনালদো। এবার ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে সেরাকে বেছে নেওয়ার ভোটে মেসিকে হারিয়েছেন পর্তুগিজ তারকা।

উয়েফা ও ফ্রান্স ফুটবল যৌথভাবে ‘বোট’ (BOAT) নামে একটি পুরস্কার চালু করেছে। এর পুরো অর্থ ‘বেস্ট অব অল টাইম’। এই পুরস্কার ব্যালন ডি’অর অন্তত দুবার জিতেছেন, এমন ১০ ফুটবলারকে নিয়ে এ আয়োজন করা হয়। তাদের সেরা মৌসুম কোনটি, সেটি বেছে নেওয়া হয়েছে এখানে। 

সমর্থকদের ভোটে প্রথম হয়েছেন রোনালদো। তার ২০০৮ মৌসুমটি এ তালিকায় শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে আছেন মেসি, তার ২০১২ মৌসুম এ স্থানে আছে। তৃতীয় হয়েছেন রোনালদোও। তবে এবার তার ২০১৭ সালের ব্যালন ডি’অর জয়ের জন্য এ স্থান নির্ধারিত হয়েছে।

রোনালদো ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন। সেই জয়ই তাকে এই ভোটে প্রথম স্থান এনে দিয়েছে। পরে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও পুরস্কারটি জেতেন তিনি। এর মধ্যে শেষ চারটি জয় আসে রিয়াল মাদ্রিদে খেলার সময়।

অন্যদিকে মেসি ২০১২ সালের ব্যালন ডি’অর জয়ের জন্য দ্বিতীয় হয়েছেন। আর্জেন্টাইন এই তারকা রেকর্ড আটবার পুরস্কারটি জিতেছেন। রোনালদো জিতেছেন পাঁচবার।

এই ভোটে অংশ নিতে সমর্থকদের প্রতিটি ভোটের জন্য ১ ইউরো দিতে হয়েছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়।

ভোটদাতাদের জন্য ছিল আরেকটি সুযোগ। উয়েফা জানিয়েছে, ভোটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে একজন জিততে পারেন ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট।

এই ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ব্যালন ডি’অর অন্তত দুবার জেতা ১০ কিংবদন্তি ফুটবলার।

তালিকায় ছিলেন আটবারের জয়ী মেসি ও পাঁচবারের জয়ী রোনালদো। এ ছাড়া ছিলেন তিনবারের জয়ী মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ।

দুবার করে ব্যালন ডি’অর জেতা রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগেও ছিলেন এ তালিকায়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।