কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত আটটি পদে মোট ৯৫ জন নিয়োগ দেওয়া হবে। ২৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। স্নাতক, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও জেএসসি বা সমমান পাস প্রার্থীদের জন্য রয়েছে আবেদনের সুযোগ।

প্রতিষ্ঠান: জাতীয় সঞ্চয় অধিদপ্তর

পদসংখ্যা: ৮টি

মোট নিয়োগ: ৯৫ জন

চাকরির ধরন: সরকারি চাকরি

বেতন গ্রেড: ১৩ থেকে ২০

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

কোন পদে কতজন নিয়োগ

১. হিসাবরক্ষক

পদসংখ্যা: ৯ জন

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩ জন

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৩ জন

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪ জন

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. গাড়িচালক

পদসংখ্যা: ১ জন

গ্রেড: ১৫

বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা

যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইস্যু করা বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪০ জন

গ্রেড: ১৬

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২ জন

গ্রেড: ১৬

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮. অফিস সহায়ক

পদসংখ্যা: ৩৩ জন

গ্রেড: ২০

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় দক্ষতা, আবেদন ফি ও অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া উচিত।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি (পিডিএফ

অফিশিয়াল ওয়েবসাইট: nationalsavings.gov.bd

আবেদনের আগে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।