কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

এমটিনিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিল করছে। ভিডিওতে সড়কের পাশের বিভিন্ন ভবন ও দোকানের সামনের লাইট জ্বলতে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, ভোরের দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘রোডম্যাপ চূড়ান্ত, স্বদেশ প্রত্যাবর্তন-২ লোডিং’, ‘শেখ হাসিনা ভয় নাই, ফেনীতে আছে নিজাম ভাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। ব্যানারে সোনাগাজী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীর নাম উল্লেখ রয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম বলেন, ‘ফেনী সদর থেকে আসা ৭-৮ জনের একটি দল ভোর সাড়ে ৫টার দিকে ঝটিকা মিছিল করে চলে যায়। এ ঘটনায় ৪-৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।