কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

এমটিনিউজ ডেস্ক : প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ঈমান বিক্রি করবেন না বলে মন্তব্য করেছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।। তিনি বলেছেন, আমরা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’

এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষার্তীর বাবা কতৃক ওই শিক্ষককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর তার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন তাশরীফ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তিনি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে তার বাবার অভিযোগ। এক ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ তোলেন। পরে এসব অভিযোগের জবাবে নিজের মাকে নিয়ে ভিডিও প্রকাশ করেন তাশরীফ। সেখানে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।