কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকেলে একটি ছোট বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির

কর্তৃপক্ষ জানায়, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে রবিনসন আর২২ এবং এয়ারবাসের একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দুটি হেলিকপ্টারই মহাসড়কের পাশের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে একজন ২২ বছর বয়সি ফ্লাইট প্রশিক্ষক ছিলেন। তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। অন্য হেলিকপ্টারটিতে থাকা একমাত্র আরোহীও প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসন আর২২ হেলিকপ্টারে থাকা ফ্লাইট প্রশিক্ষকের নাম ম্যাডি আসবো। তবে যুক্তরাজ্যের শিক্ষানবিশ পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার স্বজনদের দুর্ঘটনার খবর জানাতে কনস্যুলেট ও এফবিআইয়ের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।

অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহীর নাম টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট (৩৮)। তিনি ওরেগনের নিউবার্গ এলাকার বাসিন্দা ছিলেন।

এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এফএএর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টার পরিচালনা করত জেরি ট্রিম্বল হেলিকপ্টারস নামের একটি ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অবস্থান ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। তদন্তকারীদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলাকালে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।