কুমিল্লা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
অভিযান চালিয়ে তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার করল পিবিআই নিজের নামে কোথায় কোথায় কতটুকু জমি আছে জেনে নিন ঘরে বসেই ৭ বিষয়ে সতর্ক থাকুন জমি কেনার সময় ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রকাশ জাপানে ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে: তারেক এবার সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা, দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি অভিযান চালিয়ে তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার করল পিবিআই নিজের নামে কোথায় কোথায় কতটুকু জমি আছে জেনে নিন ঘরে বসেই ৭ বিষয়ে সতর্ক থাকুন জমি কেনার সময় ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রকাশ জাপানে ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে: তারেক এবার সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা, দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি
জীবনযাপন

বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি

বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : বড় বিপদ থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে পাঁচ হলুদ কার্ড দেখার পরও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না তাকে। সর্বশেষ বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচে ইন্টার মায়ামি অধিনায়ক কার্ড দেখেছিলেন। যে কারণে নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত মুক্ত থাকছেন। ফলে পরবর্তী ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে বাধা নেই তার। 

সিনসিনাটি ম্যাচের ঠিক ৪৪ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করে বসেন মেসি। রেফারি মুহূর্তের মধ্যে হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করেন। রেফারির এমন সিদ্ধান্তে যে মেসি বেশ বিরক্ত হয়েছিলেন, তা তার বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট ছিল।

এর আগে চলতি মৌসুমে কলোরাডো র‍্যাপিড্‌স, অরল্যান্ডো সিটি, ন্যাশভিলি এবং আটলান্টার বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। সাধারণত পাঁচ হলুদ কার্ড হলেই এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পেলেও এমএলএসের এক বিশেষ নিয়মের ফাঁক গলে বেঁচে গেছেন তিনি।

এমএলএসের এই নিয়মের নাম ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতি। মূলত মাঠে ধারাবাহিক শৃঙ্খলা বজায় রাখা ফুটবলারদের পুরস্কৃত করতেই এই ব্যবস্থা। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়াই খেলে ফেললে তার আগের জমে থাকা কার্ডের তালিকা থেকে একটি মাইনাস বা কেটে দেওয়া হয়।

অবশ্য এর একটি শর্তও রয়েছে। পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। এই কোটা শেষ হয়ে গেলে বিরতি দিয়ে ম্যাচ খেললেও আর কোনো কার্ড মাইনাস হবে না।

মেসির ক্ষেত্রে এই ‘সুআচরণ নীতি’ ইতোমধ্যে দুবার ভূমিকা রেখেছে। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচের মাঝে তিনি টানা ৫ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন। এমনকি দ্বিতীয় ও আটলান্টার বিপক্ষে পাওয়া কার্ডের ব্যবধান ছিল দীর্ঘ ১০ ম্যাচ।

এ কারণেই সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও মেসির অফিসিয়াল ডিসিপ্লিনারি রেকর্ডে কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ায় মোটে তিনটি। ফলে পাঁচ কার্ডের কোটা পূর্ণ না হওয়ায় রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই ইন্টার মায়ামি অধিনায়কের।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।