কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত
জীবনযাপন

ব্যালন ডি’অর এবার ক্রিকেটেও!

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


ব্যালন ডি’অর এবার ক্রিকেটেও!

ব্যালন ডি’অর এবার ক্রিকেটেও!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে?

ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ক্রিকেটেও আইসিসি বর্ষসেরা পুরস্কার আছে। তবে সেই জৌলুস নেই। সেজন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিচ্ছে। ২০২১ থেকে তাতে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও। এছাড়া উঠতি ক্রিকেটারদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৪ পর্যন্ত। সেবার সেরা টেস্ট ক্রিকেটার হন ভারতের জাসপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫ সালে কাউকে পুরস্কৃত করা হয়নি।

কেন? আইসিসি চাইছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পুরস্কারকে বড় মঞ্চে দিতে। ২০২৬-ও শেষের পথে। সেক্ষেত্রে গত দুই বছরকে একটা মৌসুম হিসেবে ধরে ভবিষ্যতে বড় করে অনুষ্ঠান করতে চান জয় শাহরা। যাকে ফুটবলের ব্যালন ডি’অরের মতো দেখা হবে। সেটা হতে পারে ২০২৭ সালে। আইসিসির এক কর্মকর্তা এ নিয়ে মুখও খুলেছেন। তিনি বলেন, ‘এটাই সুযোগ, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চ দেওয়ার। যাতে সমর্থকরাও এই নিয়ে আলোচনা করার সুযোগ পান।’

তার ভাষ্যমতে, ‘আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছে। কিন্তু ২০২৫ সালের পুরস্কার আমরা ইচ্ছাকৃত দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি, বড় দলগুলো এবং খেলোয়াড়দের পুরস্কার বিতরণকে আরও বৃহত্তর প্রেক্ষাপট দিতে।’

আসলে ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো হৈচৈ পড়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে ব্যালন ডি’অর পাবে, তাই নিয়ে চলত ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার কি তাহলে ক্রিকেটেও সেই উন্মাদনা আসতে চলেছে? যদিওবা এই প্রশ্নের সঠিক উত্তর এখনো সময়ের হাতে। তথ্যসূত্র : নিউজ১৮.কম



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।