কুমিল্লা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে অমানুষদের একটা জায়গা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়: এমপি ফজলুর রহমান এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে এবার ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ! একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩ বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে অমানুষদের একটা জায়গা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়: এমপি ফজলুর রহমান এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে এবার ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ! একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩ বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
জীবনযাপন

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে

এমটিনিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বোর্ডভিত্তিক ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশালেই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।