কুমিল্লা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে
জীবনযাপন

এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 hours আগে


এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

এবারও দেশ সেরা  নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

এমটিনিউজ ডেস্ক : এইচএসসির ফল প্রকাশের পর নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও দেশ সেরা ফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসির ফলাফল প্রকাশ হয়।

ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয় ১৫৫২ জন, তাদের মধ্যে পাস করেছে ১৫৫১ জন। পাসের হার ৯৯.৯৪ %। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৫৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হয়েছে।

এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।

 বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন বলেন, আমি কলেজের হোস্টেলে ছিলাম। শিক্ষক, অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করে সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন, ভালো ফলাফল না করে উপায় নেই।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।

 কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।

 প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাসের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে। পরবর্তীতে শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও সকল ক্যাটাগরিতে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।