কুমিল্লা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘মুরাসু’, যখন যেখানে আঘাত হানতে পারে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘মুরাসু’, যখন যেখানে আঘাত হানতে পারে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী
জীবনযাপন

পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস

ইডিটর | প্রকাশিত হয়েছে 48 minutes আগে


পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস

পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস

এমটিনিউজ ডেস্ক : খুলনার লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক মন্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন। 

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মন্ডলের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে।

জানা যায়, খুলনা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৪ নম্বর ঘোনা ইউনিয়নের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এসময় সড়কে থাকা পথচারী বাসের ধাক্কায় নিহত হন। এছাড়াও বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।