কুমিল্লা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে অমানুষদের একটা জায়গা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়: এমপি ফজলুর রহমান এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে এবার ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ! একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩ বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে অমানুষদের একটা জায়গা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়: এমপি ফজলুর রহমান এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা শীর্ষে, বরিশাল তলানিতে এবার ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ! একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩ বড় সুখবর ১-২ বিষয়ে অকৃতকার্যদের জন্য টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
জীবনযাপন

সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে

 সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে

এমটিনিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নিয়েও ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে শুধু ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

তাদের মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাশের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাশ করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাশের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারা দেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।

ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছে, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।