কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা?
জীবনযাপন

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু, গেজেট প্রকাশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু, গেজেট প্রকাশ

এমটিনিউজ ডেস্ক : গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্যদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

গেজেট অনুযায়ী, বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে বোর্ডে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।