কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস
জীবনযাপন

এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। আজ রোববারও সমন্বিত সেই দামেই বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

এর আগে, গত ৩০ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমল মূল্যবান এই ধাতুর।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।